Author: বরেন্দ্রকণ্ঠ ডেস্ক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ও বগুড়া জেলা কমিটি কর্তৃক আদমদীঘি উপজেলার কামারপুকুর মন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠানে গেঞ্জি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কামারপুকুর মন্দির কমিটির স্বেচ্ছাসেবকদের মাঝে এই গেঞ্জি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি অভিলাশ কুমার বর্মন, জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সৌরভ কুমার কর্মকার, আইন বিষয়ক সম্পাদক কৃষ্ণ কুমার রায় এলএলবি, জেলা ছাত্র মহাজোটের যুগ্ন আহবায়ক কামনা চন্দ্র, আদমদীঘি উপজেলা হিন্দু মহাজোটের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সহদেব বর্মন, মন্দির কমিটির সভাপতি বাবু সুমন্ত মাঝি,…
ডেস্ক রিপোর্টঃনওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে আটটি মামলার পলাতক আসামি ও সুলতানপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. খোকন আহম্মেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকালে পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নওগাঁ পৌরসভার সুলতানপুর (স্কুলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোলাম রাব্বানীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, খোকনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, মারামারি, চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নওগাঁ সদর থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।…
আত্রাই (নওগাঁ) সংবাদদাতানওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রইচ উদ্দিন (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। আজ শুক্রবারবার বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রইচ উদ্দিন উপজেলার মহাদিঘী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত কবিরের ছেলে। জানাযায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আত্রাই থানা পুলিশের একটি টিম স্টেশন এলাকায় অবস্থান করছিল। শুক্রবার বেলা ১২টার দিকে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদকসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই উজ্জল মিয়া সঙ্গীয় ফোর্সসহ আভিযান চালিয়ে রইচ উদ্দিন নামে এক…
আমতর্লী (বরগুনা) সংবাদদাতাস্বামীর অজয় চন্দ্র হাওলাদারের পরকিয়ার প্রতিবাদ করায় স্ত্রী সুপ্রিয়া রানীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে মৃত্যু জেনে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা। শুক্রবার পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছেন। এ ঘটনায় জামাতাকে প্রধান আসামী করে শাশুড়ী দেপালী রানী আমতলী থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার দুপুরে অজয় চন্দ্র হাওলাদারের বড় বোন রমা রানী হাওলাদারকে গ্রেপ্তার করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামে বৃহস্পতিবার রাতে। জানাগেছে, ২০১২ সালে গাজীপুর বন্দরের বিমল বেপারীর মেয়ে সুপ্রিয়াকে হরিমৃত্যুঞ্জয় গ্রামের গোপাল চন্দ্র হাওলাদারের ছেলে অজয় চন্দ্র হাওলাদারের সঙ্গে…
বরেন্দ্রকণ্ঠ নিউজরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা…
বরেন্দ্রকণ্ঠ নিউজনওগাঁর রাণীনগরে লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে শতাধিক শিক্ষার্থীদের মাঝে আম, জাম, কাঁঠাল, মেহগনি ও পেঁপে গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ১১জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার সকালে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসি কসবাপাড়া গ্রামে এই চারা বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, কালীগ্রাম ইউনিয়ন শাখা প্রবাসী ঐক্য পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম।…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাচট্টগ্রামের সীতাকুণ্ডে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় পানিবন্দি এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য সংস্থাটি উপজেলা প্রশাসনের কাছে ৬০০টি ত্রাণ প্যাকেট হস্তান্তর করেছে।বৃহস্পতিবার সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের হাতে এসব ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।প্রতিটি ত্রাণ প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম সুজি, ১ কেজি চিড়া, দুই পাতা হ্যালো ট্যাবলেট এবং এক বক্স এসএমসি ওরস্যালাইন। ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প…
বরেন্দ্রকণ্ঠ নিউজসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে এই পদত্যাগপত্র জমা দেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, কোনো রাজনৈতিক চাপে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি। এদিকে বিকেল পাঁচটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নাম প্রকাশ না করার শর্তে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, ‘রাষ্ট্রপতির বিষয় নিয়েই এই ব্রিফিং ডাকা হয়েছে।’ উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের আগে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ…
আরিফুল ইসলাম (পাবনা)এখন বর্ষাকাল চলছে, আর প্রতিবছর আমাদের বাংলাদেশে অসংখ্য ছোট বাচ্চা পানিতে ডুবে মারা যায়, যার সবচেয়ে বেশি ঘটনা ঘটে এই বর্ষার সময়। এই সময় চারিদিকে অনেক পানি থাকায় অনেক ছোট বাচ্চারা সেই পানিতে ডুবে মারা যায়, খালি হয় অনেক মায়ের কোল। এই সময় আপনারা আপনাদের ছোট্ট বাচ্চাদের সর্বোচ্চ সাবধানে রাখবেন যেনো তাঁরা কোনভাবেই অরক্ষিতভাবে জলাশয়ের কাছে না যায়। আর অবস্যই আপনারা আপনাদের বাচ্চাদের সাঁতার সেখার বয়স হবার সাথে সাথে সাঁতার শিখিয়ে দিবেন। কারণ আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ এখানে নদনদীসহ চারিদিকেই অসংখ্য পুকুর, খাল, ডোবা জলাশয় থাকে। তাই সাতার না সেখান কোন অজুহাত নেই। শিশু বাচ্চাকে সাতার শেখানো আবশ্যক।…
চুয়াডাঙ্গা সংবাদদাতাচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাসেম মণ্ডল (৫২) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ২৪ জুলাই) সকাল সাড়ে ৮ দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠে স্থানীয় কয়েকজন কৃষক মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত হাসেম মণ্ডল উপজেলার উসমানপুর গ্রামের নতুনপাড়ার মৃত রুস্তম মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, এক দিন আগে বৃহস্পতিবার হাসেম মণ্ডল কৃষিজমিতে সার প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু দিনশেষেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন আজ শুক্রবার…












