Close Menu
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
    • রাজশাহী
      • নওগাঁ
        • মান্দা
        • সাপাহার
        • রানীনগর
        • মহাদেবপুর
        • বদলগাছি
        • পোরশা
        • পত্নীতলা
        • নিয়ামতপুর
        • নওগাঁ সদর
        • আত্রাই
      • রাজশাহী
      • বগুড়া
      • পাবনা
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নাটোর
      • সিরাজগঞ্জ
    • ঢাকা
      • কিশোরগঞ্জ
      • শরীয়তপুর
      • টাঙ্গাইল
      • রাজবাড়ী
      • মুন্সিগঞ্জ
      • মানিকগঞ্জ
      • মাদারীপুর
      • ফরিদপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • ঢাকা
      • গোপালগঞ্জ
      • গাজীপুর
    • রংপুর
      • ঠাকুরগাঁও
      • দিনাজপুর
      • নীলফামারী
      • পঞ্চগড়
      • রংপুর
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • চট্টগ্রাম
      • চট্রগ্রাম
      • রাঙ্গামাটি
      • লক্ষ্মীপুর
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
      • বান্দরবান
      • ব্রাহ্মণবাড়িয়া
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • নেত্রকোনা
      • ময়মনসিংহ
      • শেরপুর
    • সিলেট
      • হবিগঞ্জ
      • মৌলভীবাজার
      • সিলেট
      • সুনামগঞ্জ
    • বরিশাল
      • বরিশাল
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালী
      • ভোলা
      • বরগুনা
    • খুলনা
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • সাতক্ষীরা
      • ঝিনাইদহ
      • নড়াইল
      • বাগেরহাট
      • মাগুরা
      • মেহেরপুর
      • যশোর
  • অন্যান্য
    • চাকুরি
    • সম্পাদকীয়
    • শিক্ষা
    • লাইফ স্টাইল
    • অপরাধ
    • ফিচার
    • ক্যাম্পাস
    • উপ-সম্পাদকীয়
    • জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot
By বরেন্দ্রকণ্ঠ ডেস্ক২২/০৪/২০২৬

মান্দায় মোবাইল কোর্টে জরিমানা

২২/০৪/২০২৬
By বরেন্দ্রকণ্ঠ ডেস্ক২২/০৪/২০২৬

পাঁচবিবিতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

২২/০৪/২০২৬
By বরেন্দ্রকণ্ঠ ডেস্ক২২/০৪/২০২৬

ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলার অভিযোগ

২২/০৪/২০২৬
Facebook X (Twitter) Instagram
বরেন্দ্রকণ্ঠ
Facebook X (Twitter) Instagram YouTube
Subscribe
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
    • রাজশাহী
      • নওগাঁ
        • মান্দা
        • সাপাহার
        • রানীনগর
        • মহাদেবপুর
        • বদলগাছি
        • পোরশা
        • পত্নীতলা
        • নিয়ামতপুর
        • নওগাঁ সদর
        • আত্রাই
      • রাজশাহী
      • বগুড়া
      • পাবনা
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নাটোর
      • সিরাজগঞ্জ
    • ঢাকা
      • কিশোরগঞ্জ
      • শরীয়তপুর
      • টাঙ্গাইল
      • রাজবাড়ী
      • মুন্সিগঞ্জ
      • মানিকগঞ্জ
      • মাদারীপুর
      • ফরিদপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • ঢাকা
      • গোপালগঞ্জ
      • গাজীপুর
    • রংপুর
      • ঠাকুরগাঁও
      • দিনাজপুর
      • নীলফামারী
      • পঞ্চগড়
      • রংপুর
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • চট্টগ্রাম
      • চট্রগ্রাম
      • রাঙ্গামাটি
      • লক্ষ্মীপুর
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
      • বান্দরবান
      • ব্রাহ্মণবাড়িয়া
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • নেত্রকোনা
      • ময়মনসিংহ
      • শেরপুর
    • সিলেট
      • হবিগঞ্জ
      • মৌলভীবাজার
      • সিলেট
      • সুনামগঞ্জ
    • বরিশাল
      • বরিশাল
      • ঝালকাঠি
      • পিরোজপুর
      • পটুয়াখালী
      • ভোলা
      • বরগুনা
    • খুলনা
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • সাতক্ষীরা
      • ঝিনাইদহ
      • নড়াইল
      • বাগেরহাট
      • মাগুরা
      • মেহেরপুর
      • যশোর
  • অন্যান্য
    • চাকুরি
    • সম্পাদকীয়
    • শিক্ষা
    • লাইফ স্টাইল
    • অপরাধ
    • ফিচার
    • ক্যাম্পাস
    • উপ-সম্পাদকীয়
    • জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  • ই-পেপার
বরেন্দ্রকণ্ঠ
Home » মার্কিন শুল্কে পোশাক শিল্পে মহাবিপর্যয়ের শঙ্কা, কীভাবে সামাল দেবে সরকার?

মার্কিন শুল্কে পোশাক শিল্পে মহাবিপর্যয়ের শঙ্কা, কীভাবে সামাল দেবে সরকার?

  • জুলাই ১২, ২০২৫
  • ৬:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য এক কঠিন সময় আসন্ন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের রপ্তানি পোশাকের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় দেশের ব্যবসায়ীরা এখন দিশেহারা। এই উচ্চ শুল্ক কেবল পোশাক খাতকেই নয়, এর সঙ্গে জড়িত চট্টগ্রাম বন্দর, ব্যাংকিং খাত এবং সংশ্লিষ্ট অন্যান্য শিল্পকেও বড় ধরনের সংকটে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান না হলে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান যুগান্তরকে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার শুল্কসংক্রান্ত আলোচনা বা সমঝোতা বিষয়ে শিল্প খাতকে অবহিত করা হয়নি। এমনকি সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো মতামতও নেওয়া হয়নি। ব্যবসায়ী সমাজের অংশগ্রহণ ছাড়াই গুরুত্বপূর্ণ জাতীয় বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা হতাশাজনক।

বিজিএমইএর প্রথম সহসভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান। ছবি: সংগৃহীত

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য বর্তমানে অত্যন্ত মূল্য সংবেদনশীল (প্রাইস সেনসেটিভ মার্কেট)। বাংলাদেশের ক্ষেত্রে শুল্ক ৩৫ শতাংশ করা হয়েছে। আর আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী ভিয়েতনামের ওপর শুল্ক মাত্র ২০ শতাংশ। এতে গুরুতর বৈষম্য করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান মৌসুমে হয়তো কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে। কিন্তু এ শুল্কের প্রভাবে ভবিষ্যতে বাংলাদেশ থেকে বড় ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারেন। কারণ ক্রেতারা স্বাভাবিকভাবে কম খরচের বাজারে ঝুঁকবে।

সেলিম রহমান আরও বলেন, আমাদের আরএমজি রপ্তানি খাতের প্রায় ৪০ শতাংশ মার্কিন বাজারনির্ভর। বিকল্প বাজার খুঁজতে তারা বাধ্য হবে। এদিকে, ইউরোপের বাজার প্রতিযোগিতামূলক ও সংকুচিত হয়ে পড়েছে। এ মুহূর্তে তাদের অর্থনীতিও দুর্বল। ফলে সবাই একই বাজারে প্রবেশের চেষ্টা করলে পণ্যের দাম পড়ে যাবে এবং টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

সেলিম রহমান বলেন, এ প্রেক্ষাপটে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ-বিষয়টি নিয়ে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া হোক। প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ, আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খুঁজে বের করতে হবে, না হলে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এটি বড় ধরনের আর্থিক ক্ষতি কারণ হবে।

সেলিম রহমান বলেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের নেতৃত্বে প্রতিনিধিদল আলোচনা শুরু করেছে। এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি বিষয়টির বাস্তবতা বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, যা শিল্প খাতের ভবিষ্যৎ সুরক্ষায় সহায়ক হবে।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের বাণিজ্যিক আলোচনায় শিল্প খাতের মূল স্টেক হোল্ডারদের সম্পৃক্ত করে সম্মিলিত কৌশল নির্ধারণ করা প্রয়োজন। কারণ, সুষ্ঠু ও টেকসই শিল্পনীতি গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চট্টগ্রামে পোশাক শিল্প খাতের আরেক পথিকৃৎ এশিয়ান গ্রুপের কর্ণধার এবং বিজিএমইএ নেতা আবদুস সালাম যুগান্তরকে বলেন, ক্রেতারা কেন ভিয়েতনাম বা ভারত ফেলে বাংলাদেশে বেশি দামে অর্ডার দিতে আসবে। সেখানে তারা না পারলেই তবে বাংলাদেশে আসবে। কিন্তু এমনটি হওয়ার সম্ভাবনা নেই। তাদের মধ্যেও প্যানিক (ভীতি) সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, পোশাক রপ্তানি কমলে শুধু পোশাক খাতেরই ক্ষতি হবে তা নয়, চট্টগ্রাম বন্দরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে। ব্যাংকিং খাতের ব্যবসায় ধস নামবে। এক্সেসরিজ ব্যবসাসহ এ খাত সংশ্লিষ্ট অনেক ব্যবসা লাটে উঠবে।

এর ধাক্কা সামাল দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব হবে কিনা তা নিয়ে তারা শঙ্কিত। মূলত এ কারণেই তারা চান-এখনো সময় আছে। সরকার যাতে এ খাতের ব্যবসায়ীদের যুক্ত করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষি করে সহনীয় পর্যায়ে ট্যারিফ নির্ধারণ নিশ্চিত করে। প্রসঙ্গত, এ শিল্প গ্রুপের উৎপাদিত পণ্যের প্রধান গন্তব্যও যুক্তরাষ্ট্র।

এনবিআরের তথ্য অনুযায়ী-২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের ২ হাজার ৩৭৭টি প্রতিষ্ঠান তাদের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। এর মধ্যে দেশটিতে ৮০১টি প্রতিষ্ঠান ৫০ শতাংশ রপ্তানি করেছে। এ কারণে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে এসব প্রতিষ্ঠান বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, গত অর্থবছরে বাংলাদেশ থেকে শুধু তৈরি পোশাকই রপ্তানি হয়েছে ৭৫৯ কোটি ডলারের।

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

আরও পড়ুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

মার্কিন শুল্কে পোশাক শিল্পে মহাবিপর্যয়ের শঙ্কা, কীভাবে সামাল দেবে সরকার?

  • জুলাই ১২, ২০২৫
  • ৬:৩৬ পূর্বাহ্ণ
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

মার্কিন শুল্কে পোশাক শিল্পে মহাবিপর্যয়ের শঙ্কা, কীভাবে সামাল দেবে সরকার?

পছন্দগুলি
By বরেন্দ্রকণ্ঠ ডেস্ক২২/০৪/২০২৬

মান্দায় মোবাইল কোর্টে জরিমানা

২২/০৪/২০২৬
By বরেন্দ্রকণ্ঠ ডেস্ক২২/০৪/২০২৬

পাঁচবিবিতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

২২/০৪/২০২৬
By বরেন্দ্রকণ্ঠ ডেস্ক২২/০৪/২০২৬

ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলার অভিযোগ

২২/০৪/২০২৬
জনপ্রিয়

নওগাঁয় কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

০৩/০১/২০২৬1K Views

নওগাঁয় বিএনপি নেতা বেদারুল বহিষ্কার

০৩/১২/২০২৫1K Views

বদলগাছীতে ক্ষমতার দাপট: স্কুল ঘেঁষে পুকুর খনন করছেন বিএনপি নেতা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

২২/০২/২০২৬852 Views
আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ১২:২৪)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
আমাদের সম্পর্কে

সম্পাদক ও প্রকাশক
মোঃ বেলায়েত হোসেন

যোগাযোগঃ ০১৫৪০-০০৫৪৮৬
ইমেইলঃ bknews2025@gmail.com

Facebook X (Twitter) YouTube WhatsApp
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Mar    
2025©Borendrokontho@ All Right Reserved.

Type above and press Enter to search. Press Esc to cancel.