Author: ডেস্ক রিপোর্ট
স্পোর্টস ডেস্কদীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। মঙ্গলবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় রদ্রিগেজ জানান, অনেক বছর, ম্যাচ, আনন্দ ও কঠিন সময় পেরিয়ে কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করার সময় এসেছে। ২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে কলম্বিয়ার জার্সিতে অভিষেক হয় রদ্রিগেজের। অভিষেকেই গোল করে জাতীয় দলে নিজের আগমনের জানান দেন তিনি। এরপর সময়ের সঙ্গে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন এই তারকা। আন্তর্জাতিক ক্যারিয়ারে রদ্রিগেজের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ২০১৪ বিশ্বকাপ। ব্রাজিলের সেই আসরে মাত্র পাঁচ ম্যাচে ছয়…
বরেন্দ্রকণ্ঠ নিউজপ্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দেশের বিভিন্ন খাতের উন্নয়নসংক্রান্ত প্রকল্প নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনের সভায় মোট ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা। সভায় প্রকল্পগুলোর ব্যয়, বাস্তবায়ন পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনার পর অনুমোদনের বিষয়ে…
বরেন্দ্রকণ্ঠ নিউজনবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের পাশাপাশি বেশ কিছু ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গ্রেড ও বয়সভেদে চিকিৎসা ভাতা, মোবাইল বিল, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতায় পরিবর্তন আনার উদ্যোগ রয়েছে। তবে একই সঙ্গে কমতে পারে বাড়ি ভাতার শতাংশ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর সারাংশ আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ভেটিং প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ হলে চলতি মাসেই পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ১৭, ২১ ও ২২ সেপ্টেম্বরের কথা আলোচনায় রয়েছে। তবে চূড়ান্ত সময় নির্ভর করবে ভেটিং শেষ হওয়ার ওপর। প্রস্তাবিত কাঠামোয় চিকিৎসা ভাতায় বয়সভিত্তিক পরিবর্তন আনা হচ্ছে। ৫০ বছর পর্যন্ত…
বরেন্দ্রকণ্ঠ নিউজঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অপতথ্য মোকাবিলায় বিশেষ মনিটরিং সেল গঠনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ‘আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি গঠন করবে কমিশন। সেই কমিটির কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার জন্য নির্বাচন ভবনে এই মনিটরিং সেল গঠন করা হবে। সেলে উপসচিব,…
বরেন্দ্রকণ্ঠ নিউজচার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সেনাপ্রধান। এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার কথা রয়েছে তার। সফরে এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরটি চার দিনের। এ সময় এশিয়ান ক্রীড়া আয়োজন ও অলিম্পিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন সেনাপ্রধান।
বরেন্দ্রকণ্ঠ নিউজপ্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ১২টায় তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত থাকবেন। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারাও সংবাদ সম্মেলনে অংশ নেবেন। তবে আয়োজিত এ বিশেষ সংবাদ সম্মেলনে কোন বিষয়ে বক্তব্য বা ঘোষণা আসতে পারে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংবাদ সম্মেলন শেষে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
বরেন্দ্রকণ্ঠ নিউজভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত এই প্রযুক্তিনির্ভর হাজিরা ব্যবস্থা ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ১৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা চিঠিতে সংশ্লিষ্ট সব দপ্তরে দ্রুত বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকারি দপ্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্সভিত্তিক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন…
বরেন্দ্রকণ্ঠ নিউজদেশের নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে বড় পরিসরে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। নিজস্ব অর্থায়নে ২০৩০ সালের মধ্যে সারাদেশে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিপিডিবি সূত্রে জানা গেছে, গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি), সম্ভাব্যতা সমীক্ষা ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য জমিও নির্বাচন করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার একটি বড় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির বিস্তারিত প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।…
বরেন্দ্রকণ্ঠ নিউজবিদ্যুতের চলমান সংকট মোকাবিলা, সরকারের অগ্রাধিকার প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে সচিবদের মাঠপর্যায়ে তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে কোথায় সমস্যা হচ্ছে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতেও বলা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সভায় ৬১ জন সচিব অংশ নেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, সচিবদের এ বৈঠকে মূলত প্রশাসনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তাগিদ দেওয়া হয়েছে। কাজের দক্ষতা কীভাবে আরও…
স্পোর্টস ডেস্কবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে প্রতিটি পয়েন্টই এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে চারটি টেস্টকে তাই বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্বাচনে চট্টগ্রামের বদলে সিলেটকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে বোর্ড। আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। সিরিজের একটি ম্যাচ চট্টগ্রামে আয়োজনের পরিকল্পনা থাকলেও সেটি পরিবর্তন করে সিলেটে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজের একটি টেস্ট সিলেটে আয়োজনের সম্ভাবনা বেশ জোরালো। তবে ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছু বিষয়…












